শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা  ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব শ্যামনগরে দুস্থ-অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

 

 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর শিল্প কুঞ্জ নামক এলাকায় এক ছিনতাইকারীদের ছুরির আঘাতে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি অটোরিকশা চালক। তিনি চন্দ্রা থেকে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক অতিক্রম করার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

পরে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews