
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ লোকমান সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমানের শ্বশুর ছিলেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি একজন সজ্জন, আস্থাভাজন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা নামাজের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন-এমনটাই সকলের