
মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও শহীদ মিনারে সকাল ৬.০৬ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।![]()
বৃহস্পতিবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো, ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, মিজ খাদেজা বেগম,
বাংলাদেশ পুলিশ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ,
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান উপজেলা বিএনপির সা.সম্পাদক আল্লমা বিন নুর আলিফ, জামায়াতের নায়েবে আমির মোঃ মিজানুর রহমান মাস্টার ,পৌর বিএনপির সভাপতি মো.শাহজাহান আলী,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদ মোঃ মহসিন আলী ।
আরোও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, শিক্ষক, প্রভাষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কুলের শিক্ষাথীরা কুজকাওয়াজ ও নেচে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন করেন । রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার – ভিডিপি ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএন সিসি কর্তৃক কুচ- কাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।