1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ সম্পা (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকাল ২টা ৫০ মিনিটে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীনগর থানাধীন লিংকন স’মিল গলিস্থ হেলিপ্যাড এলাকায় লিংকন ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় সম্পাকে পুটলা করা অবস্থায় ১৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত সম্পা শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম সুভাষ পাল বলে জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত