1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪ নং বড়গাঁও ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৪ নং বড়গাঁও ইউনিয়ন বাসীসহ দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া ব্যক্তিত্ব ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ঠাকুরগাঁও জেলার নুরুল ইসলাম

তিনি সারাজীবন মানব সেবায় নিয়জিত এবং মানবতার ফেরিওয়ালা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

 

এক শুভেচ্ছা বার্তায় নুরুল ইসলাম জানান, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। সমাজের সর্বত্র সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দেয়।

ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সকলকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যে পুলকিত হবে বিশ্ব এ সমাজ।

 

তিনি আরও বলেন,তারুণ্যের অহংকার বিশ্বনন্দিত নেতা প্রধান মন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে এবং ঠাকুরগাঁওয়ে কৃতি সন্তান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এর হাত ধরে উন্নত ও সম্মৃদ্ধিশীল দেশ হবে বাংলাদেশ।

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।

 

শুভেচ্ছা বার্তায় তিনি সকল শ্রেণি পেশার মানুষ ও দেশ বিদেশের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত