1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দরগাহপুরে শহীদ আমানউল্লাহ স্মরণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আশাশুনিয়া উপজেলা প্রতিনিধি

 

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে শহীদ আমান উল্লাহ স্মরণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দরগাহপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দরগাহপুর ইউনিয়ন সভাপতি ডা.বুলবুল আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল আবছার মুরতাজা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তাদের আদর্শ ধারণ করে সমাজে ন্যায়,ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি প্রফেসর শাহজান আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দরগাহপুর ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর আব্দুল গনি,সেক্রেটারি মাওলানা জাকির হোসেন,ইসলামী ছাত্রশিবির আশাশুনি উপজেলা উত্তর শাখা সভাপতি মোখলেছুর রহমান,সেক্রেটারি ফয়সাল আহমেদ,দরগাহপুর ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ,দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আতিয়ার রহমান।

অনুষ্ঠানে শহীদ আমানউল্লাহসহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত