
মোঃশহিদুল ইসলাম, জামলপুর,প্রতিনিধি,
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসাইন আজ জামালপুর সার্কিট হাউসে মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মোঃ শাখাওয়াত হোসাইন মানব সেবা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম, শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পরে মোঃ শাখাওয়াত হোসাইন প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে সরকারের সঙ্গে সামাজিক সংগঠনের সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।