1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কালিগঞ্জের নলতায় মুহাদ্দিস রবিউল বাসারের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত 

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি।

 

সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার নলতা এ এম আর কলেজ মাঠে প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনীয় জনসভা অংশগ্রহণ করেন।

 

০৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭ ঘটিকায় কালীগঞ্জের নলতা এ এম আর কলেজ মাঠে নির্বাচনীয় জনসমবেশ অনুষ্ঠিত হয়।নলতা ইউনিয়ন জামায়াতের আমিন মাষ্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।তিনি বলেন আগামীর বাংলাদেশ যদি ন্যায়, ইনসাফ ও কল্যাণের বাংলাদেশ গড়তে হয় তাহলে মানবিক ও দায়িত্বশীল মানুষদের দরকার। তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা বাংলাদেশের সোনার মানুষ উপহার দেবে। নতুন বাংলাদেশ গড়ে ন্যায় ও ইনসাফের,  কল্যাণের ও মানবিক বাংলাদেশ উপহার দিবে।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এডভোকেট রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম,জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান,সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু রাসেল আশকারীসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কর্মীও নেতৃবৃন্দ,কৃষক,শ্রমিক,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত