1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

কালিগঞ্জের দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত 

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০মার্চ ২৬)বিকাল ২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রবন্ধে তিনি যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনের বাস্তবসম্মত দিক ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,

কালিগঞ্জ উপজেলা জামায়াতে নায়েবে আমির নাসির

বাইতুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারীসহ সেমিনারে উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত