1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার-১

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্রীউলা ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই,চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩ টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই সেলিম ও পিএসআই দীপ্তিষ ঢালী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি রেডিয়েন্স ক্লাব এর মধ্য থেকে বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মোঃ ইসমাইল হোসেন (৩৮) কে

গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তাকে গ্রেফতার করতে গেলে পুলিশ ও তার মধ্যে ধস্তা-ধস্তি হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। এলাকায় সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত