
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বাজারের ইদ্রিস আলীর হোটেল নামে পরিচিত বর্তমান ‘মাসুম টি স্টোরের’ দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান আকস্মিকভাবে ভবনের উপর দিক দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভাবনের দ্বিতীয় তলার সর্বত্রে।
রুমের উপরের চাল, স্টোর রুমে রাখা শুকনা কাঠ ও ইলেকট্রিক লাইনের তার বোর্ড সহ অনেক মালামাল পুড়ে অনেক ক্ষতি হয়েছে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনী।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজনের ভাষ্যানুযায়ী ইলেকট্রিক শর্ট-সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ভবনে পানির সুব্যবস্থা থাকায় এবং স্থানীয় বহু মানুষের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি পল্লী বিদ্যুতের অনিয়মতান্ত্রিক লোডশেডিং এবং স্বল্পমূল্যের ইলেকট্রিক মালামালের ব্যবহার কমাতে না পারলে এই ধরনের অগ্নিকাণ্ড রোধ করা অসম্ভব।