রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

কালিগঞ্জ বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া মৌজায় রাতের আঁধারে স্যালো মেশিনের মাধ্যমে নোনা পানি তুলে বোরো ধানের বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক আলাউদ্দীন মোড়ল।
অভিযোগ সূত্রে জানা যায়, বেজুয়া মৌজায় প্রায় ৭.১৭ একর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যে এক সপ্তাহ আগে বীজতলা প্রস্তুত করেন কৃষক আলাউদ্দীন মোড়ল। রবিবার (২১ ডিসেম্বর) রাতে পরিকল্পিতভাবে পাশের একটি পুকুর থেকে স্যালো মেশিনের মাধ্যমে নোনা পানি উঠিয়ে তাহার বীজতলায় প্রবেশ করানো হয়, ফলে বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগী কৃষক আলাউদ্দীন মোড়ল জানান, বেজুয়া গ্রামের মৃত শেখ আমিন উদ্দিনের পুত্র ও সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও জানান, শফিকুল ইসলামের ভাই ও বোনদের কাছ থেকে তিন বছর মেয়াদে ৭.১৭ একর জমি লিজ নিয়ে বৈধভাবে বোরো ধান চাষের প্রস্তুতি নিয়েছিলেন।
কিন্তু বীজতলা নষ্ট হওয়ায় চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দীন মোড়ল বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews