বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আবুজার গাজী খুলনা বিভাগীয় প্রধান।

 

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শুরুতে পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন।

 

এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, মিডিয়ার সহযোগিতা এবং তথ্য-উপাত্ত বিনিময়সহ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মতবিনিময় করা হয়।

 

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি দমন এবং সাইবার অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের আন্তরিকতা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews