বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় নতুন এসপি, সাতক্ষীরায় দায়িত্ব পেলেন মো. আরেফিন জুয়েল বিপিএম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) বদলি ও পদায়ন করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম-কে সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।

 

মো. আরেফিন জুয়েল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সাতক্ষীরায় যোগদানের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও কার্যকর রাখার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews