বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কাহারোল সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়/দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল সরকারি কলেজে এইচএসসি ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাহারোল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসাইন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিবির সভাপতি রাসেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা সভাপতি জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি ফয়সাল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সিদ্দিক।
এছাড়া কাহারোল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডলি রায়সহ কলেজের সকল শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ৪০০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। আয়োজকরা বলেন, এই আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews