বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঠাকুরগাঁও বুড়ির বাঁধে চলছে মাছ ধরার উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

মোঃকামাল উদিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার দুই ইউনিয়নের আকচা ও চিলারং এ অবস্থিত শুক নদীতে বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

এভাবেই বছরের পর বছর ধরে এ সময়তে চলে আসছে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার মিলন মেলা

শীতের শুরুতে বুড়ির বাঁধের মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়

শুক্রবার ১৭ অক্টোবর বিকালে সদর উপজেলার আকচা ইউনিয়নে বুড়ির বাঁধের গেট খুলে দেওয়া হয়

পরে পানি কমলে শনিবার
১৮ অক্টোবর থেকে মাছ ধরতে নামেন কয়েক গ্রামের শত শত সাধারণ মানুষ

সরজমিনে দেখা গেছে মাছ ধরার জন্য গ্রাম ও শহরের মানুষ আকচা ও চিলারং এর অবস্থিত শুক নদীতে বুড়ির বাঁধে আসেন
নারী পুরুষ ও শিশু সহ বৃদ্ধরাও রয়েছেন এই দলে।

এছাড়া যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও হাত দিয়ে মাছ ধরতে নেমে গেছেন কাঁদার মধ্যে। সব মিলিয়ে এখানে এখন চলছে মাছ ধরার ধুম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুকনো মৌসুমে এই এলাকার জমি চাষাবাদের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর বাঁধ নির্মাণ করা হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আটকে রাখা হয় ওই এলাকার উঁচু জমি চাষাবাদ করার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews