রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুই শিবির নেতাকে দেখতে গেলেন ঠাকুরগাঁও-২ এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম – হাসপাতালে সার্বিক খোঁজখবর ও উন্নয়নের আশ্বাস

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদিন বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুল হাকিম বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
তিনি সেখানে সড়ক দুর্ঘটনায় আহত ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মো:আনিস আহমেদও বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি মো:নুরসাদ আলম দুইজন শিবির নেতার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদেরও সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।

হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন।
আলাপের এক পর্যায়ে তিনি হাসপাতালটির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

মাওলানা আব্দুল হাকিম বলেন,

> “এই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বালিয়াডাঙ্গীর বিশাল জনসংখ্যার তুলনায় যথেষ্ট নয়। তাই আমি চাই এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হোক, যাতে সাধারণ মানুষ আরও উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা পেতে পারে।”
তিনি আরও বলেন,
> “চিকিৎসা সেবার মানোন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এজন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই হাসপাতাল জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করবে — এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আহত দুই ছাত্রশিবির নেতার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দেন।
পরিদর্শন শেষে উপস্থিত ডাক্তার ও সেবিকাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,
> “আপনাদের আন্তরিকতা ও পরিশ্রমেই জনগণ সেবা পাচ্ছে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে এই হাসপাতালকে উত্তরাঞ্চলের অন্যতম সেরা সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews