বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাঁথিয়ায় পিওর লাইভ ফুড বেকারি এন্ড পেস্ট্রি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া সিএন্ডবি চত্বরে অবস্থিত পিওর লাইভ ফুড বেকারি এন্ড পেস্ট্রি দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার ০৯ অক্টোবর) সকালে সিএন্ডবি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানটিতে বিএসটিআই লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী কর্মকর্তা আরো জানান জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। এসময় সাঁথিয়া থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

এই পিওর লাইভ ফুড বেকারি এন্ড পেস্ট্রি দোকান টির নামে আরো অভিযোগ রয়েছে। তারা যেই খাবার গুলো বিক্রি করে অধিকাংশ খাবারের মান খুবই নিম্ন মানের। যা খেয়ে বাচ্চা থেকে বড় বেশির ভাগ বাচ্চারাই অসুস্থ হয়ে পরে।

এদিকে ভুক্তভোগী পলাশ হোসেন জানায় আমি আমার পরিবারের জন্য এই দোকান থেকে পেস্ট্রি কেক কিনে বাসায় গিয়ে বাচ্চাদের খেতে দেই। খাওয়ার ১/২ ঘন্টা পর আমার ৩ বাচ্চাই অসুস্থ হয়ে পরে। বমির সাথে পাতলা পায়খানা করতে থাকে। বাচ্চাদের অবস্থা বেগতিক দেখে আমি দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করি। সেখানকার কর্তব্য চিকিৎসক জানাই বাচ্চাদের ফুড পয়োজন হয়েছে। আমি পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা অভিযোগ দায়ের করি। আর আমি মনে করি এই ধরনের দোকানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হোক, যাতে করে আমার বাচ্চাদের মত আর কেউ অসুস্থ না হয়।

এদিকে আরও এক ভুক্তভোগী সাংবাদিক সরকার আরিফ জানান, আমি এই দোকান থেকে আমার বাচ্চাদের জন্য সমুচা কিনে নিয়ে যাই। বাচ্চারা সেগুলো খেয়ে দেড় দু’ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়ে। বমি আর পাতলা পায়খানা করতে থাকে। মধ্যরাতে আমি কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। জরুরী অবস্থায় বাচ্চাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সারারাত চিকিৎসা করা চলে। কি সমস্যা হয়েছে সেটা কর্তব্য চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি জানান ফুড পয়োজন হয়েছে। আমার কথা হলো খাবার যদি স্বাস্থ্যসম্মত উপায় না বানায় তাহলে এরকম দোকান গুলো প্রশাসনের সিলগালা করে দেওয়া উচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews