রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

কালিগঞ্জে পুশ কৃত বাগদা চিংড়ি জব্দ ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা।

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগদা চিংড়িতে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ২৫ কেজি চিংড়ি পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এর নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫), পিতা: শেখ হোসেন আলী, বাগদা চিংড়িতে জেলি পুশ করার অপরাধে হাতেনাতে ধরা পড়েন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ২৫ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন,“চিংড়িতে পুশ করা এক ধরনের প্রতারণা এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল মেনে নেওয়া হবে না।”

এ সময় অভিযানে কালিগঞ্জ থানার এসআই সমির গাইনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন নাগরিকরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,“চিংড়ি আমাদের রপ্তানির গৌরবময় পণ্য। এখানে ভেজাল হলে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। প্রশাসনের এ পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews