রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগরে দৈনিক সাতক্ষীরা দিগন্ত সম্পাদক মেহেদী হাসানের ওপর দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলা!*

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ডেক্ম নিউ
শ্যামনগর উপজেলার এক চাঞ্চল্যকর ঘটনায় দৈনিক সাতক্ষীরা দিগন্ত অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসানের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। জানা যায়, তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন কর্মসূত্রে। সম্প্রতি তিনি নিজ বাড়িতে বেড়াতে আসেন। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা শ্যামনগর উপজেলার কিছু চিহ্নিত দুর্বৃত্ত, যারা বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। হামলার সময় মেহেদী হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যক্তিগত কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়।

স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পরে পুলিশের হেফাজতে আছে এই ঘটনার তীব্র নিন্দা জানায়। মেহেদী হাসান বলেন, “আমি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি বলেই বারবার আমাকে টার্গেট করা হচ্ছে। তবে আমি ভয় পাই না।”

এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। শ্যামনগর উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ের সাংবাদিকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। সাংবাদিক নেতারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানেই মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews