বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলকাতার কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা পাড়ি দিল- প্লেনে করে জাপান ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি।

 

আজ ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার, কুমারটুলি মানেই কলকাতার ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই মৃত শিল্পীরা , সারা দেশ থেকে প্রতিমা নিতে দৌড়ে আসেন এই কুমারটুলি পাড়ায়, তাদের প্রতিমা শুধু শহর থেকে গ্রাম অঞ্চলে নয়, পাড়ি দেয় বিভিন্ন রাজ্যে, জাপান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ,কোরিয়া, আমেরিকা প্রভৃতি স্থানে । এবং মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা মানুষের মন যেমন কেড়ে নেয়, তেমনি পুজো উদ্যোক্তাদেরও, তাই পুজো উদ্যোক্তারা যেভাবে প্রতিমা অর্ডার দেন শিল্পীদের, শিল্পীরাও আপ্রাণ চেষ্টা করেন তাদের মনোমতো প্রতিমা তৈরি করে হাতে তুলে দিতে। শুধু দুর্গা প্রতিমা নয়, কালী, জগধাত্রী, গণেশ, বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন কুমারটুলির মৃৎশিল্পীরা বিভিন্ন আর্ট এর উপর।

 

আজ কুমারটুলির শ্রীরাম থেকে পাড়ি দিল দেবী দুর্গা প্রতিমা জাপান। মৃৎশিল্পীরা যখন দুর্গা প্রতিমার গায়ে তুলির টান দিচ্ছেন এবং কিছু কিছু প্রতিমার চোখ আঁকছেন, সেই সময়ই দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে প্লেনে -জাপান। জানা গেল সেখানে একটি রাম মন্দির তৈরি হয়েছে। এবং সেই মন্দিরে এই প্রতিমা পুজিত হবে। বাঙ্গালীদের বড় উৎসব দুর্গা পুজো, তাই জাপান বাসী মনে করেছেন, কলকাতা থেকে প্রতিমা নিয়ে তারা তাদের দেশে পূজো করবেন, কয়েকটা দিন সবাই মিলেমিশে আনন্দ করবেন, কয়েকদিন সর ধর্মের মানুষ একত্রিত হবেন।

 

তাই ওখানকার তপন জয় কৃষান ও শুভজিৎ হাজরার উদ্যোগে এবং হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত অভিজিৎ হাজরার সহযোগিতায় এই দুর্গা প্রতিমা পাড়ি দিল জাপানে, এবং যেখানে পূজিত হবে এই দুর্গা প্রতিমা, সেই জায়গার নাম হল শ্রীরাম মন্দির সোডো ইউবা রাকি। এই পুজোই আমন্ত্রিত থাকবেন জাপানের এম পি থেকে শুরু করে এম এল এ রা ও বিশিষ্ট জনেরা পর্যন্ত বলে জানালেন , এলাকার সবাই আমন্ত্রিত থাকবেন। এবং রীতি নীতি মেনে এই পুজো বাঙালি আনায় হবে বলে জানালেন। যেভাবে কলকাতা বাসীরা দুর্গো পুজোয় মেতে উঠেন এবং রীতি মেনে পুজো করেন।

 

এই পুজো করার মূল উদ্দেশ্য হলো, সহযোগী অভিজিৎ হাজরা জানালেন, ওখানে কলকাতার মতো এরকম দুর্গা পুজো হয় না। তাই ওখানের উদ্যোক্তারা ঠিক করেছেন ,যদি আমাদের দেশেও একটা দুর্গা প্রতিমার পুজো করা যায়, তাহলে কয়েকদিন সবাই মিলেমিশে আনন্দে কাটাবেন। একে অপরের মেলবন্ধন ঘটবে। ‌ মহিলারাও আনন্দে মেতে উঠবে। এবং ওখানে যাতে এলাকাবাসী মিস না করে এই দুর্গাপূজা,তাই এই উদ্যোগ নিয়েছেন।

 

কুমারটুলি শ্রীরাম এর উদ্যোক্তা জানান, আমার ভালো লাগছে, আমার প্রতিমা এবারে বেশিরভাগই বাইরে যাচ্ছে। শুধু জাপান নয়, আমার প্রতিমা উত্তর প্রদেশ, উড়িষ্যাতেও যাচ্ছে। কয়েক বছর ধরে আমার বিভিন্ন প্রতিমা বেশির ভাগই বাইরে যাচ্ছে, এবং পূজো উদ্যোক্তারা যে আমার প্রতিমা পছন্দ করছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই।। তাহার সাথে সাথে যে সকল দেশে আমার প্রতিমা পৌঁছাচ্ছেন সেখানকার দেশবাসীকে অভিনন্দন জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews