বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযানে সদর মডেল থানা এলাকা হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ডাসারে ফার্নিচার দোকানের কেমিক্যাল ড্রাম বি/স্ফো/র/নে এক শিশু শ্রমিকের মৃ/ত্যু আহত একজন  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ বর্ষণ উপেক্ষা করে কলারোয়ায় জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয় আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয় কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত ‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, যশোর প্রতিনিধি:

 

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, জুলাই যোদ্ধা ও এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মাশাফি চৌধুরী, মিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সমাজে বিশেষ অবদানের জন্য সম্মানিত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews