বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযানে সদর মডেল থানা এলাকা হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ডাসারে ফার্নিচার দোকানের কেমিক্যাল ড্রাম বি/স্ফো/র/নে এক শিশু শ্রমিকের মৃ/ত্যু আহত একজন  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ বর্ষণ উপেক্ষা করে কলারোয়ায় জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয় আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয় কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত ‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত

বর্ষণ উপেক্ষা করে কলারোয়ায় জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি

 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলারোয়া উপজেলা শাখা।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে প্রচণ্ড বর্ষণের মধ্যেই এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল বের করা হয়।

 

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী বৃষ্টি ভেজা শরীর নিয়ে সমাবেশ ও গণমিছিলে অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে কলারোয়ার রাজপথ।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “অনেক শহীদের রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।”

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওসমান গনী বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান এ দেশের মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের চেতনা বাস্তবায়নে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা কর্মপরিষদ সদস্য এ কে এম কুরবান আলী, আনোয়ারুল ইসলাম, শামসুল আলম বুলবুল, জাহিদ হাসান মিঠু, আবু আব্দুল্লাহ প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, “চারদিকে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা জুলাইয়ের চেতনাবিরোধী। এমন অন্যায় আল্লাহ সহ্য করবেন না। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাহসী ও নৈতিক ভূমিকা পালন করতে হবে।”

 

সমাবেশ শেষে বৃষ্টিকে উপেক্ষা করে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে মিছিলটি উপজেলা মোড়ে এসে শেষ হয়।

 

কর্মসূচিতে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews