বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযানে সদর মডেল থানা এলাকা হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ডাসারে ফার্নিচার দোকানের কেমিক্যাল ড্রাম বি/স্ফো/র/নে এক শিশু শ্রমিকের মৃ/ত্যু আহত একজন  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ বর্ষণ উপেক্ষা করে কলারোয়ায় জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয় আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয় কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত ‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত

‎তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি:

‎সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে “জুলাই চেতনা ধারণ করি, গণতন্ত্র, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করি” এই শ্লোগান কে সামনে নিয়ে আলোচনা সভা ও বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৫ আগষ্ট) বিকাল ৪ টায় তালা উপজেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামীর মাওঃ মফিদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজয়েত আলী।

‎বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, মাওঃ মেহেদী হাসান, হাফেজ শাহ আলম, ডাঃ আফতাব উদ্দীন, এ্যাডঃ মশিউর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, অধ্যাপক আয়ূব আলী, অধ্যাপক রেজাউল ইসলাম মনু, মোঃ আলী হোসাইন, অধ্যাপক খলিলুর রহমান, মাওঃ আকবর হোসাইন, শিবিরের সভাপতি মোঃ শাহিদুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মির্জা সাকিব প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, বর্তমান সরকারের আচরণের মধ্যে ফ্যাসিষ্ট এর লক্ষ্মণ দেখা যাচ্ছে। তারা খুনি হাসিনার মতোই  আচরণ করছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকারের ক্ষমতায় এসে তাদের উপর অত্যাচার করছে। ঢাকা সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের পিটিয়ে আহত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানাই। যদি সরকার  কোনো করম তালবাহানা করে তাহলে রাজপথে আনন্দলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে।

‎আলোচনা সভা শেষে একটি বিশাল গণ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা বিদে সরকারী হাইস্কুল মাঠে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews