
রুহুল কুদ্দুস,ধুলিহর
ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৪ আগস্ট) দুপুরের পরে ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গনে ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির খুলনা এরিয়ার ডেপুটি এরিয়া ম্যানেজার জনাব মোঃনাজমুল হোসেন,এসিসট্যান্ট মার্কেটিং অফিসার মোঃ হাফিজুর রহমান,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রোঃ মোঃ মোখলেছুর রহমান, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ,সহকারী শিক্ষক আকলিমা খাতুন,রমেশ,সুকুমার বিশ্বাস, আবুল হাসান,ফয়জুল ইসলাম বাবু,বিডিএফ প্রেস ক্লাবের সহসভাপতি মুকুল হোসেন,ইনতেফা কোম্পানির মার্কেট প্রোমোটর আলমগীর কবীর,নাহিদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন,গাছ মানুষের পরম বন্ধু গাছ আমাদের অক্সিজেন গাছ আমাদের থেকে গ্রহন কার্বন ডাইঅক্সাইড এবছর আমাদের কোম্পানির লক্ষ্য ১এক লক্ষ ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হবে আপনারা জানেন ইনতেফা কোম্পানি কৃষকের কল্যানে অঙ্গীকারবদ্ধবদ্ধ,সেই লক্ষ্যে আমরা সারা বছর কোন না কোন সামাজিক কাজ করে থাকি যেমন শীতের সময় শীত বস্ত্র বিতরন,এবছর কৃষকের মাঝে ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরণ করা হবে,ইনতেফা কোম্পানির পন্য আপনাদের পরিবারের সদস্যদের ব্যবহার করতে বলবেন,পরে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলজ ও একটি বনজ গাছের মোট ৩০০ এর অধিক চারা বিতরণ করা হয়।