শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান বনওয়ারীনগর ইউনিয়ন যুবদল ছাত্রদল সেচ্ছাসেবকদলের উদ্যোগে যোগদান ও কর্মী সভা অনুষ্ঠিত  জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্যামনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা অভিভাবক ও সচেতন মহলের প্রতি জরুরি আহ্বান দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই চুয়াডাঙ্গার জীবননগর পুলিশের অভিযানে ৩ মাদকসেবী আটক নিজস্ব প্রতিনিধি আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের এক নেতাকে পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ঢালী (৬০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টা ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী নিজ ঘের থেকে বংশীপুর মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। পথে বংশীপুর এলাকায় বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত বাবু, বাবু গুটি, মনা সহ ৫-৬ জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

প্রাপ্ত তথ্যমতে, হামলার সময় ছাদেম চেয়ারম্যান মিনা মসজিদের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ঘটনাটি দেখছিলেন বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

হামলায় আহত হয়ে মুজিবুর রহমান ঢালী সড়কে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলায় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান ঢালী বলেন, “আমি শুধু জামায়াতের রাজনীতি করি। এটা তারা সহ্য করতে পারে না। এটাই মূলত ঘটনার কারণ।”

তিনি আরও দাবি করেন, ঘটনার আগে অভিযুক্তদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না।

এদিকে, হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews