শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান বনওয়ারীনগর ইউনিয়ন যুবদল ছাত্রদল সেচ্ছাসেবকদলের উদ্যোগে যোগদান ও কর্মী সভা অনুষ্ঠিত  জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্যামনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা অভিভাবক ও সচেতন মহলের প্রতি জরুরি আহ্বান দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই চুয়াডাঙ্গার জীবননগর পুলিশের অভিযানে ৩ মাদকসেবী আটক নিজস্ব প্রতিনিধি আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুনকুঁড়ি স্পোর্টস এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানয়ি সম্মাননা স্মারক প্রদান করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ।

 

গত শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় জাকির হোসেনের পৈতৃক নিবাসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ক্রেস্ট প্রদান করেন ও শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারি সেক্রেটারি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আই টি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত বিভাগীয় সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম এবং তারালি ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

 

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান দেমসেরা দৌড়বিদ কালিগঞ্জের কৃতি সন্তান জাকির হোসেন এর জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, দেশের গন্ডি পেরিয়ে জাকির যেন বিশ্ব মাঝে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। জাকির জীবনের সকল পর্যায়ে সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে যেন তার জীবন পরিচালনা করতে পারে সেই দোয়া কামনা করেন। জাকির সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। সে অলিম্পিক বিজযী স্পিন্টার হতে চাই। সে নতুন কুঁড়ি স্পোর্টস এ প্রধানমন্ত্রীর সিকট থেকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার লাভ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews