1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণাকে এমপি মনোনয়নের দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত জেলা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও নারী সমাজকে স্বাবলম্বী করতে আসন্ন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মোছাঃ নুরজাহান পারভীন ঝর্ণাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সাতক্ষীরাবাসী। তৃনমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, রাজপথের লড়াকু এই নেত্রীকে সংসদ সদস্য করা হলে অত্র এলাকার জনমানুষের ভাগ্য পরিবর্তনে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

 

 

নুরজাহান পারভীন ঝর্ণা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শ্যামনগর উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সফল সভানেত্রী। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথের প্রতিটি আন্দোলনে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেল-জুলুম ও নির্যাতনের পরোয়া না করে তিনি ঢাকা, খুলনা, যশোর ও সাতক্ষীরায় বিএনপির আন্দোলনকে বেগবান করতে রাজপথে লড়াই করেছেন।

 

 

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন। সেই সময়ে তিনি অবহেলিত জনপদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, মসজিদ ও মন্দিরসহ রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন। বিশেষ করে শীতার্ত ও অসহায় মানুষের সেবায় তার ত্রাণ তৎপরতা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। পেশাগত জীবনে তিনি শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 

 

নুরজাহান পারভীন ঝর্ণা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্নার সহধর্মিণী। উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলায় মুন্না গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। ঝর্ণার পুরো পরিবারই বিএনপির আদর্শে অবিচল:

স্বামী, অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্না (সাবেক ছাত্র ও কৃষক দল নেতা, বর্তমানে জেলা বিএনপি সদস্য)।

ভাসুর,মাহবুব এলাহী (নির্বাচিত ওয়ার্ড বিএনপি সভাপতি)।

দেবর,নুর ইলাহী (শ্যামনগর উপজেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক)।

দেবর,কুদরত-ই-এলাহী (উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক)।

 

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও এই পরিবারটি পিছু হটেনি। ঝর্ণার স্বামী বারবার কারাগারে গিয়েছেন এবং অসংখ্য মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। এমনকি তাদের প্রতিষ্ঠিত শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়টির এমপিওভুক্তকরণ তৎকালীন এমপি ডিও লেটারের মাধ্যমে বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তা পুনরায় সচল হয়।

 

 

সাতক্ষীরার স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যখন দেশ গঠনের মহাযজ্ঞ শুরু হবে, তখন সাতক্ষীরার মতো প্রান্তিক জেলার উন্নয়নে ঝর্ণার মতো ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীর বিকল্প নেই। নারী অধিকার রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি জোরালো অনুরোধ জানিয়েছেন জেলাবাসী।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত