
মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,নির্বাহী পরিচালক
১। ১১১ পটুয়াখালী-১
(পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী)
মোট কেন্দ্র-১৬৩
প্রাপ্ত-১৬৩
পটুয়াখালী-১ আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ১৫২০৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিক নিয়ে মোঃ ফিরোজ আলম পেয়েছেন ৫৮১৬১ ভোট।
এ আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৫৩০৯২ ভোট এবং না পেয়েছে ৮৯২৬৮ ভোট।
২। ১১২ পটুয়াখালী-২
(বাউফল)
মোট কেন্দ্র-১১৫
প্রাপ্ত-১১৫
পটুয়াখালী-২ আসনে জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতিক নিয়ে মোঃ শফিকুল ইসলাম ১০০৭৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২৬৭৬ ভোট।
এ আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১১৩১০০ ভোট এবং না পেয়েছে ৬১০০৫ ভোট।
৩। ১১৩ পটুয়াখালী-৩
(গলাচিপা ও দশমিনা)
মোট কেন্দ্র-১২৪
প্রাপ্ত-১২৪
পটুয়াখালী-৩ আসনে বিনপি সমর্থিত জোটের প্রার্থী গন-অধিকার পরিষদের ট্রাক প্রতিক নিয়ে ৯৭৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল হক ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে মোঃ হাসান মামুন পেয়েছেন ৮১৩৬১ ভোট।
এ আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৩১১১৪ ভোট এবং না পেয়েছে ৭৬৫৫৪ ভোট।
৪। ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী)
মোট কেন্দ্র-১১১
প্রাপ্ত কেন্দ্র-১১১
পটুয়াখালী-৪ আসনে ১২৪০১৩ ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের মোঃ মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০১২৭ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১২৫৪৫৮ ভোট এবং না পেয়েছে ৬১৮৮৯ ভোট।