1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিকাশের টাকা ছিনতাই প্রধান অভিযুক্ত ইয়ার আলীর স্বীকারোক্তিতে সহযোগীরা গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার কালীগঞ্জে বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে মূল হোতা ইয়ার আলীর সহযোগীরা। ইয়ার আলীর দেওয়া চাঞ্চল্যকর স্বীকারোক্তির ভিত্তিতে আজ কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, এর আগে কৃষ্ণনগর ইউনিয়নে ছিনতাইয়ের ঘটনার পরপরই যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডে নেয়। রিমান্ড চলাকালীন ইয়ার আলীর দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আজ তার সহযোগীদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ার আলীর দেখানো স্থান থেকে ইতিপূর্বে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এই ছিনতাই চক্রের পুরো পরিকল্পনা এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

কালীগঞ্জ থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বাকি সদস্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত