1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির-২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭মার্চ ২৬) সকাল নয়টা হতে শুরু করে বিকাল ৫টায় শেষ হয়। কালিগঞ্জ উপজেলার জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে নায়েবে আমির নাসির উদ্দিনের সঞ্চালনায় হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসা অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন সাতক্ষীরা ৩ আসনের নবনির্বাচিত এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোঃ রুহুল আমিন, উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতে যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান হাবিবিসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও অগ্রসর কর্মী,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত