1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কালিগঞ্জে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার, থানায় হস্তান্তর

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কলেজের সামনে আব্দুর রহমান নামের এক কলা ব্যবসায়ীর দোকানের সামনে মোটরসাইকেলটি পাওয়া যায়।

জানা যায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি একটি সুজুকি জিক্সার, যার রেজিস্ট্রেশন নম্বর সাতক্ষীরা-ল ১৩-৮৩১০। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক ও কালিগঞ্জ থানার পুলিশকে অবহিত করা হয়।

পরবর্তীতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি উদ্ধারকারী আব্দুর রহমান কালিগঞ্জ থানার এসআই নাজমুল-এর কাছে গাড়িটি হস্তান্তর করেন।

এ ব্যাপারে পুলিশ জানায়, মোটরসাইকেলটির প্রকৃত মালিক শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত