1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

আশাশুনিতে মসজিদের সভাপতির জানাজাায় ইমামতি করেন এমপি রবিউল বাশার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

।আশাশুনি সদরের পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম(রবি)’র(৭৬) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি চত্তরে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম রবি শুক্রবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন)। জানাযা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি মু্হাদ্দিস রবিউল বাশার। সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন,পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন,মরহুমের পুত্র ব্যাংকার আশরাফুল ইসলাম শান্ত,ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক,ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,সাবেক চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা মাওঃ নুরুল আফসার মুর্তজা।

এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম,জজ কোর্টের এপিপি এড.শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষক, আলেম,ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত