1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

অপরাধ দমনে আপসহীন এক দায়িত্বশীল মানবিক পুলিশ অফিসারের প্রতিচ্ছবি এসআই আব্দুর রাজ্জাক

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঢাকা

 

বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসংখ্য চৌকস অফিসার থাকলেও কর্মগুণে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ব্যক্তিত্বের সংখ্যা হাতেগোনা। তেমনই একজন দক্ষ, সাহসী,দায়িত্বশীল এবং মানবিক পুলিশ অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এসআই আব্দুর রাজ্জাক। সাতক্ষীরার আশাশুনি থানা, শ্যামনগর থেকে শুরু করে মেহেরপুরের গাংনী ও মুজিবনগর— যেখানেই তিনি কর্মরত ছিলেন, সেখানেই অপরাধীদের কাছে মূর্তিমান আতঙ্ক আর সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

 

এসআই আব্দুর রাজ্জাক যখন সাতক্ষীরা জেলার আশাশুনি এবং শ্যামনগর থানায় কর্মরত ছিলেন, তখন তিনি স্থানীয় চাঁদাবাজ,চোর, ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। তার সাহসিকতায় ওই থানা এলাকায় চাঁদাবাজি, চোর ডাকাত ও সন্ত্রাসী কার্যক্রম জিরো টলারেন্সে চলে আসে। বিশেষ করে ধুমঘাট মহাদেবের বাড়ির আলোচিত ডাকাতি মামলা,গাবুরার হত্যা মামলা, আশাশুনি থানার হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতার করে তিনি ব্যাপক জননন্দিত হন। আশাশুনি থানার এক হত্যা মামলায় একজন আসামির ফাঁসির হুকুম হয় যা তিনি তদন্ত করে চারজশিট দাখিল করেছিলেন। অসংখ্য জটিল চুরি, ডাকাতী ও খুন মামলার কুল কিনারা ও চাঞ্চল্যকর মার্ডার মামলার আসামিদের গ্রেফতার করে চার্জশিট প্রদানের মাধ্যমে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ অফিসার’ হিসেবে একাধিকবার পদক লাভ করেন।

 

শ্যামনগরের পর তার পোস্টিং হয় মেহেরপুর জেলায়। মেহেরপুরের গাংনী ও মুজিবনগর থানায় কর্মরত থাকাকালীন তিনি মাদক কারবারি, চোরাকারবারি এবং ডাকাত দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রতিটি মামলার সঠিক তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তিনি ছিলেন কঠোর ও আপসহীন। মেহেরপুরের মুজিবনগরে থাকাকালীন তিনি বেশ কয়েকটি ডাকাতি ও খুনের মামলার সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের শনাক্ত করেন। তার এই সুদক্ষ তদন্ত ও সততার স্বীকৃতিস্বরূপ মেহেরপুর জেলা থেকেও তিনি ‘শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার’ হিসেবে পদক লাভ করেন।

 

বর্তমানে ঢাকা এসবি-তে (Special Branch) এয়ারপোর্ট ইমিগ্রেশন ঢাকায় কর্মরত এই অফিসার কেবল একজন তদন্তকারীই নন, বরং একজন জনবান্ধব পুলিশ অফিসার হিসেবেও পরিচিত। সাধারণ মানুষের অভিযোগ ধৈর্য সহকারে শোনা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শ্যামনগর ও মেহেরপুরের সাধারণ মানুষের কণ্ঠে আজও তার সুনামের জয়োধ্বনি শোনা যায়।

 

এলাকাবাসীর মতে, এসআই আব্দুর রাজ্জাকের মতো সুদক্ষ,দায়িত্ববান ও মানবিক পুলিশ অফিসার যদি প্রতিটি থানায় একজন করে থাকতেন, তবে অপরাধ দমন ও মামলার রহস্য উদঘাটন অনেক সহজ হতো বলে আশা করা যায়। বর্তমান সময়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে তার মতো নিবেদিতপ্রাণ অফিসারের বিকল্প নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত