1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বড়দলে নবনির্বাচিত এমপি রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার(৬ মার্চ) বিকাল ৩ টায় গোয়ালডাঙ্গা আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বড়দল ইউনিয়ান আমির মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সিকান্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।

তিনি বলেন-সুন্দর ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বড়দল ইউনিয়ন জোয়া,দুর্নীতি,চাঁদাবাজ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা পেশ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুরতাজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন

বড়দল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা,যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক, সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান লিপুসহ সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি বৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত