1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

পরাজয় মেনে নিয়ে ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কাজী আলাউদ্দিন, তারেক রহমানকে অভিনন্দন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনের ফলাফল পরবর্তী এক প্রতিক্রিয়ায় ভোটার ও নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্বাচনে কাঙ্ক্ষিত জয় না এলেও জনগণের ভালোবাসায় তিনি অভিভূত বলে জানিয়েছেন।

একইসাথে, কেন্দ্রে বিএনপি সরকার গঠন করতে যাওয়ায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই বলিষ্ঠ নেতা।

 

নির্বাচন পরবর্তী এক বিবৃতিতে কাজী আলাউদ্দিন বলেন, “আমি কালিগঞ্জ ও আশাশুনির সেই সকল মানুষের প্রতি চিরঋণী, যারা শত প্রতিকূলতার মাঝেও আমাকে ভোট দিয়ে তাদের আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন। হার-জিত রাজনীতির একটি অংশ, কিন্তু আপনাদের এই ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।”

তিনি আরও যোগ করেন, “আমি অতীতেও আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”

 

নির্বাচনী মাঠে দিন-রাত নিরলস পরিশ্রম করা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমার প্রিয় কর্মীরাই আমার শক্তি। আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমি কোনোদিন ভুলব না। আপনাদের এই ঐক্য ও পরিশ্রমই আগামী দিনে আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

 

 

দেশব্যাপী বিএনপির বিপুল বিজয়ে এবং নতুন সরকার গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কাজী আলাউদ্দিন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন যুগে পদার্পণ করছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উনার এই বিজয় আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। আমি বিশ্বাস করি, উনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।”

 

পরাজয়কে বড় করে না দেখে জনগণের সেবাকেই নিজের মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগের মতোই কালিগঞ্জ-আশাশুনির প্রতিটি মানুষের প্রয়োজনে তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাশে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত