বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খুলনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ডেঙ্গু প্রতিরোধে জোর টেকনাফের দুর্গম পাহাড়ে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান: অপহরণকারীদের কবল থেকে ৪ তরুণ উদ্ধার মিনাবাজারে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন গাবুরা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন  মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

মিনাবাজারে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন , টেকনাফ,কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিনাবাজার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. শামসুল আলম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক শামসুল আলম মিনাবাজার গ্রামের মো. হেলালের ছেলে।

 

মঙ্গলবার (৩০ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ১টা ৩০ মিনিটের দিকে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৬ সংলগ্ন ‘হেলালের ঘের’ এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

 

পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

 

আটকের পর তার বহন করা কাপড়ের ব্যাগ তল্লাশি করে তিনটি নীল কার্টনে রাখা খাকি রঙের মোড়ক থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews