বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খুলনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ডেঙ্গু প্রতিরোধে জোর টেকনাফের দুর্গম পাহাড়ে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান: অপহরণকারীদের কবল থেকে ৪ তরুণ উদ্ধার মিনাবাজারে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন গাবুরা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন  মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জে বোরো চাষির তালিকা বিকৃতির অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে বোরো ধান চাষিদের সরকারি তালিকা বিকৃত করে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ করেন উপজেলার বিশিষ্ট সমাজসেবক হাফেজ খায়রুল বাশার।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ মৌসুমের বোরো ধান চাষিদের সরকারি তালিকার শিরোনাম পরিবর্তন করে সেটিকে ‘সরকারি অনুদান হিসেবে প্রতি বিঘা জমির জন্য দুই হাজার টাকা করে চাষিরা পাবেন’—এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হয়েছে। অথচ মূল তালিকাটি ছিল সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় আবেদনকারী বোরো চাষিদের তালিকা।

অভিযোগে আরও বলা হয়, এ ধরনের বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির অপচেষ্টা চালানো হয়েছে।

অভিযোগে হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী শেখ আব্দুর রব, রিপনুজ্জামান ও শেখ ওয়াহিদুজ্জামানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল তালিকা, কথিত বিকৃত তালিকার অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিষয়টি বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews