কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে প্রাচীর দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন শাহার নির্দেশে বিরোধীয় স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খানের উপস্থিতিতে কাজে বাধা দেওয়ার অপরাধে শুকর আলী নামক ১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ড প্রাপ্ত শোকর আলী উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। মহিষকুড় গ্রামের মোবারক আলীর পুত্র মতিউর রহমানের সঙ্গে একই গ্রামের শোকর আলীর জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে মতিউর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগে দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে শোকর আলী গংরা উত্তেজিত হয়ে সরকারি জায়গার উপর প্রাচীর ভাঙ্গার কাজে বাধা দেয়। এ প্রেক্ষিতে ২০২৩ এর ১১ ধারায় দোষ স্বীকার করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত