সাতক্ষীরা প্রতিনিধি :
মাদক ব্যবসা বন্ধে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দার মাদক ব্যবসায়ী আনজুয়ারা ও ইটাগাছা পূর্বপাড়ার মাহফুজার মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তিনদিনের মধ্যে মাদক ব্যবস্থা বন্ধ করা না হলে বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার হুশিয়ারি দেন এলাকাবাসী।
শুক্রবার বাস জুম্মাা গড়েরকান্দা - ইটাগাছা সম্মিলিত জামে মসজিদ কমিটির নেতৃত্বে এলাকাবাসী এ আল্টিমেটাম দেয়।
এ সময়ে মাদক ব্যবসায়ী আনঞ্জুয়ার মাদক বন্ধসহ তিন দিনের মধ্যে এলাকা ছাড়ার ঘোষণা দেন। ইটাগাছা পূর্ব পাড়া এলাকার মাদক ব্যবসায়ী মাহফুজা খাতুন একই অঙ্গীকার করেন। বিক্ষোভ চলাকালে জামিরুল নামের এক মাদক সেবনকারী মাদক ক্রয় করতে আসলে তাকে উপস্থিত এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করে।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব,মৎস্যজীবীদল নেতা রাজু, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অহিদুজ্জ্ামান, জামায়াত নেতা আফসার আলী, মাহফিজুল ইসলাম , গড়েরকান্দা মৃত্যুফান্ডের সভাপতি বেলাল হোসেনসহ অন্যরা।
পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ইতিপূর্বে একাধিক বার তাদেরকে সতর্ক করা হলেও মাদক ব্যবসা বন্ধ করেনি। উল্টো মাদক ব্যবসার প্রসারতা বাড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করে আসছিল। প্রশাসনের কাছে বার বার অভিযোগ দিলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারনে এলাকাবাসী মসজিদের কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মাদকের ব্যবসা বন্ধ করে এলাকা না ছাড়লে তাদের বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার হুশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত