বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। আজ মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠককালে উপস্থিত প্রতিনিধিরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলার সার্বিক উন্নয়ন অবকাঠামো জোরদারকরণ ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গতি আনার বিষয়ে সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎ শেষে জানানো হয়, সাধারণ মানুষের সার্বিক জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবাসমূহ সুনির্দিষ্টভাবে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত