শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি
সম্প্রতি সম্পন্ন হয়েছে নিমতলা খালের খনন কাজ। এর ফলে নিরাসন হবে দীর্ঘদিনের বিল ডাকাতিয়া অঞ্চালের জলাবদ্ধতা। উন্নয়ন প্রাসার ঘটবে কৃষি ও মৎস্য চাষে! খুলনার ফুলতলা ও ডুমুরিযা উপজেলার রঘুনাথপুর এবং রংপুর ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নিমতলা খালটি ১ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে খাল খননের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। খালের দু'পারে তৈরি করা হয়েছে রাস্তা। রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে নারকেল,পেয়ারা,কুল,অর্জুন,মেহগুনী, শীলকড়ই ও লম্বুসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজের ৪ হাজার অধিক চারা। এতে একদিকে দৃষ্টিনন্দন অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট গুরত্ব পাবে। তাছাড়া রাস্তা দিয়ে কৃষকের উৎপাদিত ধান,মাছ সবজিসহ পন্য সামগ্রী নিয়ে যাতায়াতে যথেষ্ট গুরত্ব বহন করবে। অপরদিকে নৌকা যোগে পন্য সামগ্রী আনা নেওয়ায় যথেষ্ট সুফল পাবে এলাকার সাধারণ মানুষ।
জানা গেছে পানি নিঃষ্কাশনের সু ব্যবস্থা না থাকায় দীর্ঘ ৬ বছর যাবৎ জলাবদ্ধতার সৃষ্টি হয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়ায়। জলাবদ্ধতার কবলে পড়ে হাজার হাজার হেক্টর আবাদি জমি পতিত হয়ে পড়ে। প্রতি বর্ষা মৌসুমে তলিয়ে থাকতো আবাদি জমি, মাছের ঘের,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,গ্রামের রাস্তাঘাট। অধিকাংশ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার কারণে এক ভয়াবহ মানবিক বির্পযয়ের সন্মুখিীন হন ওই এলাকায় মানুষ। জলাবদ্ধতা নিরসনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খননের উদ্যোগ নেয় বর্তমান সরকার। যাহা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আসগার লবি'র প্রচেষ্টায় খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়ে দীর্ঘ দুই মাস ধরে চলমান খালের খনন কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর ফলে যশোর জেলার মনিরামপুরকেশবপুর,অভয়নগর,খুলনার,ফুলতলা, ডুমুরিয়াসহ ৫টি উপজেলার ১১টি ইউনিয়নের ৬০টি গ্রাম ও অসখ্য বিলের পানি এ খাল দিয়ে নিঃস্কাশিত হবে। আর দীর্ঘদিনের জলাবদ্ধতা কবলে পড়া রংপুর, মুজারখুটা,সাড়াভিটা,বটবেড়া,ঘোনা মাদারডাঙ্গা কৃষ্ণনগর, সাড়াতলা, কাঁটাখালী, রুপরামপুর,থুকড়া, টোলনা,জামিরা,দেড়ুলী,দত্তগাতী,সলুয়া,গুটুদিয়া,দামোখালিসহ অন্তত ৬০টি গ্রামের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবিয়িত হবে। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ইজিপিপি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বিলডাকাতিয়ার নিমতলা খালের খনন কাজ নকশা অনুযায়ী অতিদরিদ্র শ্রমিক এবং আধুনিক যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। স্থানীয় কৃষক লক্ষণ মন্ডল, মহেশ্বর হালদার,গৌতম বালা,শ্যামল মহলদার, দেবাশীষ মন্ডল, হিরামন মন্ডল, তাপস মন্ডল,মিহির মন্ডল ও উজ্জ্বল মন্ডলসহ এলাকাবাসী বলেন,খাল খননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। এর ফলে পতিত জমি চাষাবাদের উপযোগী হবে। নিমতলা থেকে সাড়াভিটা ৮০ ফুট খাল নামে পরিচিত খাল খনন প্রকল্পের সভাপতি ২ নং রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনােজিৎ বালা বলেন,নকশা অনুযায়ী ৭ কিলোমিটার খালের ৫ কিলোমিটার খনন কাজ সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে।
উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান ৫.১ কিলোমিটার খালের খনন কাজ শেষ করা হয়েছে। ইতোমধ্যে চুড়ান্ত মেজরমেন্ট করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আসগার লবি বলেন, সুষ্ঠু সঠিক ভাবে খাল খনন মাধ্যমে বিল ডাকাতিয়া অঞ্চালের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে। মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত