মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনাকালে ২৭/০৭/২০২৬ খ্রি. বেলা ১৩:০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন আব্দুল লতিফ ব্যাপারী কান্দি সাকিনস্থ দুদু মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর মাদক ব্যবসায়ী ১। মোঃ আজাহার খাঁ (৪৫), পিতা- মৃত্যু মোসলেম খাঁ, মাতা- মৃত্যু রহিমা খাতুন; ২। মোঃ নিজাম ফরাজী (৩০), পিতা- জাহাঙ্গীর ফরাজী, মাতা- রাবেয়া বেগম; উভয় সাং আব্দুল লতিফ বেপারি কান্দি, ৩। মোস্তফা চৌকিদার (২৪), পিতা- হিরু চৌকিদার, মাতা- কৈইতরী বেগম; সর্ব সাং- শুক্কুর হাওলাদার কান্দি, সর্বথানা- শিবচর, জেলা- মাদারীপুরদের আটক করা হয়। আসামিদের দখল হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি , ছিনতাই ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত