নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রামপুরা ব্রিজে পুলিশ বক্সের সামনে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে শাহ খন্দকার সাজেদুল আলম (৫০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজের ঢালে বনশ্রী অভিমুখে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত সাজেদুল আলম ঢাকার সূত্রাপুরের বাসিন্দা। তার পিতার নাম শাহ খন্দকার নজরুল আলম এবং মাতার নাম নূরুন নাহার আলম। জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশে ছেড়ে আসা আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৮৪০৫) ওঠার সময় পা পিছলে পড়ে যান সাজেদুল আলম। এতে বাসের সামনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত