নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা ও 'সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য' প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬, সকালে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিয়মিত প্রাতঃভ্রমণ ও শরীর চর্চা কর্মসূচির আয়োজন করা হয়। মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জুয়েল আহমেদ। এছাড়া, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে মাদারীপুর ঐতিহ্যবাহী লেকপার সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মর্জিনা আক্তার বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপণের মাধ্যমে তিনি পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।পরবর্তীতে সকলে মিলে লেকপার এলাকায় প্রাতঃভ্রমণ ও শরীরচর্চায় অংশ নেন।এই সময় জেলা প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত শরীর চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে তাদের নিয়মিত অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক আনন্দঘন ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। এই উদ্যোগ সুস্বাস্থ্য, কর্মচাঞ্চল্য ও দলভিত্তিক কাজের পরিবেশ বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত