আবু রায়হান, মণিরামপুর (যশোর)
মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যশোর-কেশবপুর মহাসড়কের খেদাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মণিরামপুরের ২নং কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের মো. আব্দুল গফফারের ছেলে মো. রাকিব হোসেন (২৫) এবং একই গ্রামের মিন্টু হোসেনের ছেলে মো. জনি হোসেন (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর রাকিব ও জনি নিজস্ব মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে যশোর-কেশবপুর মহাসড়কের খেদাপাড়া বাজার এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির (ওভার স্পিড) কারণে মোটরসাইকেলটি সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবকই গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এই অকাল মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, মেধাবী দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে গ্রামের মানুষ শোকে স্তব্ধ।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত