দুবাই প্রতিনিধি
দুবাই, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই (BRU-UAE)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতি হিসেবে সিরাজুল হক, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন ও শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াদ আইটি, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ আলিনুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল হোসেন-এর ওপর দায়িত্ব অর্পণ করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিক মান উন্নয়ন, তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের সফলতা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং প্রবাসী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত