বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী ৩ বছরের জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাইন উদ্দিন প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন আব্দুর রহিম।
গত ১৭ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২০টি সম্পাদকীয় পদের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের সাধারণ সদস্যদের উৎসবমুখর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির উল্লেখযোগ্য অন্যান্য শীর্ষ পদে নির্বাচিতদের তালিকা
সিনিয়র সহ-সভাপতি ওমর শরীফ রায়হান
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান
কোষাধ্যক্ষ জালাল আহমেদ
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন
জনপ্রশাসন ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রিপন বাদশা
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ টুটুল
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উত্তম চন্দ্র দাস
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল খায়েরের সভাপতিত্বে নির্বাচন পরবর্তী এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং দেশের সকল বিক্রয় প্রতিনিধিদের পেশাগত অধিকার রক্ষা, সার্বিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পুনরায় নির্বাচিত সভাপতি মাইন উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম তাদের ওপর আস্থা রাখার জন্য সংগঠনের সকল সদস্য ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিক্রয় প্রতিনিধিদের দাবিসমূহ বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত