মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
আইন পেশা ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আগামী ৬ (ছয়) মাসের জন্য প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১১ জুন (২০২৬) সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সালাহ উদ্দিন কাদের-কে আহ্বায়ক এবং বিশিষ্ট সাংবাদিক ও আইনজ্ঞ ইলিয়াস হোসেন রুবেল-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য শীর্ষ পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাজেদুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, এডভোকেট এনামুল, মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট তুষার মোল্লা ও এডভোকেট রুবেল।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন— আমির হোসেন (নিলয়), এস এম মিজান, এনামুল হক (মামুন), ওহিদুর রহমান নিলয়, এস.এম নিয়ামত উল্লাহ্, মোঃ এখলাছুর রহমান, হারুন সরকার, মোহাম্মদ পারভেজ ফয়সাল, মোঃ ফারুক আহম্মেদ, মোঃ সাদমান হোসেন (সুশময়), আতিক হাসান রঞ্জু এবং মেহেদী হাসান।
সংগঠনের প্রাতিষ্ঠানিক ও নীতিনির্ধারণী পরামর্শের জন্য একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম। এ ছাড়াও উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— এডভোকেট মিনা বেগম মিনি, এডভোকেট আফতাব উদ্দিন জসিম, এডভোকেট আলী আশরাফ লিটন, এডভোকেট মশিউর রহমান শান্ত এবং এডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ।
উপকূলীয় জেলা সাতক্ষীরার গৌরব ও অভিনন্দন বার্তা:
কমিটি ঘোষণার পর নতুন সদস্য সচিব ও ‘দৈনিক সাতক্ষীরা কণ্ঠ’-এর সম্পাদক ও প্রকাশক ইলিয়াস হোসেন রুবেলকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমের নেতৃবৃন্দ। বিশেষ করে, ডিজিটাল নিউজ মিডিয়া এবং ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ পরিবারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
এক যৌথ বিবৃতিতে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’-এর সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন, "সাংবাদিক ইলিয়াস হোসেন রুবেল দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে গণমাধ্যমে ভূমিকা রাখছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সদালাপী, পরিচ্ছন্ন ও সাদা-মাটা জীবনযাপনে অভ্যস্ত একজন সজ্জন মানুষ। এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি সমগ্র সাতক্ষীরা জেলার জন্য অত্যন্ত গর্বের। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন সাংগঠনিক দায়িত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।"
বিবৃতিতে নতুন কমিটির আহ্বায়ক এডভোকেট সালাহ উদ্দিন কাদেরসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয় যে, নবগঠিত এই নেতৃত্ব আগামী ৬ মাস অত্যন্ত দক্ষতার সাথে এলামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাবে এবং একটি পূর্ণাঙ্গ ও সফল নিয়মিত কমিটি উপহার দেবে।