মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
শনিবার (১১ ইং জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা
মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এর নেতৃত্বে, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে।
মাদারীপুর জেলার
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ফারিহা রফিক ভাবনা মহোদয়ের তত্ত্বাবধানে ও মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)এর নেতৃত্বে এসআই(নিঃ)/ বাপ্পি সরদার, এসআই(নিঃ)/এসএম শাহরিয়ার, এসআই(নিঃ)/সাকিব সালমান, এসআই(নিঃ)/রমজান আলী সজল ও সংগীয় নারী পুলিশসহ মাদারীপুর সদর মডেল থানা এবং র্যা ব-০৮ মাদারীপুর এর একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে যৌথ অভিযান পরিচালনা করিয়া ইং ১১/০৭/২০২৬ তারিখ ভোর ০৬.১৫ ঘটিকার সময় জিয়ানগর ৪নং গলি, কেরানীগঞ্জ মডেল থানা থেকে পুলিশ হেফাজত হতে পলাতক আসামী হাসিনা(৩৬), পিতা-মোঃ হবি হাওলাদার, স্বামী- আল আমিন, সাং-কালাইমারা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর কে গ্রেফতার করা হয়।
গত ০৯/০৭/২০২৬ ইং তারিখ ২নং পুলিশ ফাড়ির এসআই (নিঃ)/ মোকছেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অনৈতিক কার্যকলাপ করা অবস্থায় আসামী ১।মোঃ শাহ জালাল(২০), ২। মোঃ রিপন মুন্সী(২৯), ও ৩। হাসিনা(৩৬)দেরকেপেনাল কোড আইনের ২৯০ ধারামতে গ্রেফতার করে থানায় হাজির হয়। মাদারীপুর সদর মডেল থানার মূল থানা ভবন ভেঙ্গে ফেলায় থানা ভবনে কোন হাজতখানা না থাকায় থানায় আগত পুরুষ আসামীদের চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে এবং মহিলা আসামীদের অস্থায়ী থানা ভবনের নীচ তলায় জুনিয়ার সেরেস্তায় রাখা হয়। আসামী হাসিনা (৩৬) কে কোর্টে প্রেরণের পূর্ব পর্যন্ত সব সময়কারমতো অস্থায়ী থানা ভবনের নিচতলার উত্তর-পূর্ব পাশে জুনিয়র সেরেস্তায় রাখা হয় ও নারী পুলিশ নিয়োজিত করিয়া আসামী হাসিনাকে পাহারায় রাখা হয়।গত ১০/০৭/২০২৬ তারিখ গভীর রাতে আসামী হাসিনা বারান্দার ০৩ (তিন) টি এসএসপাইপ ভাঙ্গিয়া সু- কৌশলে পালিয়ে যায়। পুলিশের বৈধ হেফাজত হতে কৌশলে এসএস পাইপ ভাঙ্গিয়া পালাইয়া পেনাল কোড আইনের ২২৪/৪২৭ ধারার অপরাধ করিয়াছে বিধায় তাহার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া সেল অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত